মমতার সঙ্গে দেখা করতে পারেন তেজস্বী
দি নিউজ লায়নঃ মমতার সঙ্গে দেখা করতে পারেন তেজস্বী। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই৷
যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা৷ আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা।

Post a Comment